নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন হল বহরমপুর ব্যারাক স্কয়্যার ময়দানে। দীপে আলো ছুঁইয়ে উদ্বোধন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা, অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) দীননারায়ণ ঘোষ, বিধায়ক মহম্মদ আলি, শাহিনা মমতাজ প্রমুখ। জেলার আনন্দধারা বিভাগ এই মেলার আয়োজন করেছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি সামগ্রীর সম্ভারে সাজিয়ে তোলা হয়েছে মোট ১৪০টি স্টল। সাতদিন ধরে চলবে এই মেলা।
Advertisement
জেলাশাসক বলেন, এক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আমাদের এই জেলায় আছে। যা রাজ্যের মধ্যে সর্বাধিক। প্রত্যেক বছরই বহু নতুন গোষ্ঠী তৈরি হয়। প্রত্যেক বছর গোষ্ঠীর সংখ্যা বাড়ছে। যে ধরনের জিনিসপত্র তারা তৈরি করছে, তাতে উৎপাদন বাড়ছে ঠিকই। তবে এক লক্ষ গ্রুপের মধ্যে সবাই হয়তো কোনওভাবেই সেই দক্ষতায় পৌঁছতে পারেনি। কিন্তু, প্রয়াস আছে সকলের। কিছু গোষ্ঠীর অত্যন্ত উন্নত মানের সামগ্রী আছে। নতুন দ্রব্য তৈরির ক্ষেত্রে মানোন্নয়নই হবে এবার একমাত্র লক্ষ্য। আমাদের জেলার ১০ লক্ষ মহিলা নানাভাবে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। যাঁরা এই কর্মযজ্ঞের সঙ্গে জড়িত আছেন, তাঁদের সকলের মঙ্গল কামনা করি। এই মেলায় সবাই আসুন ও উপভোগ করুন।
সভাধিপতি বলেন, আমাদের মহিলারা দিন দিন এগিয়ে যাচ্ছে। ঘরের কাজের পাশাপাশি তারা ছোট ছোট ব্যবসা করছে। এমন জিনিস হাতে তৈরি করছে, যা খুব সহজেই বিক্রি হয়ে যায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের উৎপাদিত দ্রব্যের মাননোন্নয়ন করার। প্রতিটি জেলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে ভালো কাজ করছে। তবে আমাদের জেলা অনেক এগিয়ে আছে। গ্রামের ঘরে ঘরে মহিলারা আচার, বড়ি, ধূপকাঠি তৈরি করে বিক্রি করছে। আমাদের জেলা প্রশাসন তাদের সহযোগিতা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভরতার জন্য যেসব প্রকল্প এনেছেন, তাতে উপকৃত হচ্ছেন আমাদের জেলার অন্তত ১০ লক্ষ মহিলা। এই মেলা আসলে তাঁদের তৈরি জিনিসের বিক্রি হওয়ার একটি জায়গা। তাই সকলে আসুন এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র কিনুন।
ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের আধিকারিক সুকান্ত সাহা বলেন, গতবারের তুলনায় এবার মেলায় বেশি স্টল রয়েছে। মোট ১৪০টি স্টল রয়েছে। তাতে ১৮০টি স্বনির্ভর গোষ্ঠী যুক্ত আছে। এছাড়াও ২০টি স্টল আছে খাদি শিল্পীদের। আগামী এক সপ্তাহ ধরে এই মেলা চলবে।