Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দিতে শিবির

স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দিতে শিবির
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ দিতে তৃতীয় ক্রেডিট ক্যাম্প আয়োজিত হয়। মেদিনীপুর শহরে জেলাপরিষদ হলে এই কর্মসূচি হয়েছে। সেখানে জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলাশাসক খুরশিদ আলি কাদরি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে ৫৫৮৯টি পরিবারকে ৩২৪.৩৪কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ১০৮৬ জন উদ্যোক্তাকে ১৮.৬০কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানান, শুধু ক্যাম্পের মাধ্যমে ২৬৯টি স্বনির্ভর গোষ্ঠী সিসি লোন পেয়েছে। যার পরিমাণ ২৮.০৯ কোটি টাকা।অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর গোবিন্দ হালদার বলেন, জেলার মহিলারা ঋণ পাওয়ায় উপকৃত হচ্ছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ