সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল ১ ব্লকের চণ্ডীগাছিতে একটি মসজিদে পানীয় জলের সাবমার্সিবলের শিলান্যাস হল রবিবার। শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি আবু তৈয়ব মহম্মদ রফিকুল হোসেন। তিনি বলেন, জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা বরাদ্দে এই কাজ হবে। পাশাপাশি শুক্লাপুকুরে স্নানের জন্য ঘাট নির্মাণ করা হবে। এদিন ওই পুকুরটিও পরিদর্শন করা হয়।



