Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে বচসা, বহরমপুরে কীটনাশক খেয়ে আত্মঘাতী বধূ

স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে বচসা, বহরমপুরে কীটনাশক খেয়ে আত্মঘাতী বধূ
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: স্বামীর দ্বিতীয় বিয়ে জানতে পেরে বাধা দিয়েছিলেন স্ত্রী। স্ত্রী মানতে রাজি না হওয়ায় মারধর করা হয় বলে অভিযোগ। অভিমানে শনিবার বিকেলে বাড়িতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন গৃহবধূ। রবিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় গৃহবধূর। মৃতের নাম খোসবানু বিবি (২৯)। বাড়ি বহরমপুর থানার কাঁটাবাগান কাদামাটি। ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে বহরমপুর থানার পুলিস। পেশায় গাড়ি চালক অভিযুক্তের নাম সাইদুল শেখ। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, তদন্তে নেমে অভিযুক্তকে আটক করা হয়েছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সাইদুল শেখের তিন মেয়ে এক ছেলে রয়েছে। গত ছ’মাস আগে জিয়াগঞ্জে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে তোলেননি। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়েই বাধা দেন খোসবানু। আর তাতেই দম্পতি বচসায় জড়িয়ে পড়েন। মৃতের ভাই মাইনুল শেখ বলেন, দিদিকে মারধর করা হয়। আর তাতেই অভিমানে দিদি শনিবার বিকেলে বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে আনা হলে সেখানেই মৃত্যু হয়।
অন্যদিকে মা টিউশন যেতে বলায় বাড়িতেই অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম সানিয়া খাতুন (১৫)। বাড়ি হরিহরপাড়া থানার নিয়ামতপুর। তবে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মায়ের সঙ্গে বহরমপুর থানার কুমড়োদহ ঘাটে মামার বাড়িতে থাকত। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিস।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মেয়ে মোবাইল ঘাটছিল বলে মা বকাবকি করে টিউশন যেতে বলেন। তাতেই অভিমান করে কিছু না খেয়েই ঘরে শুয়ে পড়ে। বিকেলে দিদা ডাকতে গিয়ে দেখেন সিলিং ফ্যানে দেহ ঝুলছে। প্রতিবেশীদের ডেকে মৃতদেহ নামানো হয়। মৃতের মামা বিক্রম নিশান বলেন, মোবাইল দেখছিল বলে মা বকাবকি করে টিউশন যেতে বলে। তাতেই অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে।
সম্পর্কিত সংবাদ