Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীর বিরুদ্ধে থানায় বধূ

স্বামীর বিরুদ্ধে থানায় বধূ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহের মঙ্গলবাড়ি গ্রামের বধূকে মারধর করার অভিযোগ উঠল স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযুক্ত মেহেরুল শেখ জোর করে তালাকের কাগজে সই করিয়ে নিয়েছে বলে বধূ সামিরোন বিবি (৩২) দাবি করেছেন। মঙ্গলবার তিনি ব্যাগপত্র নিয়ে মালদহ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
Advertisement
বধূর দাবি, তাঁর বাবার বাড়ি কলকাতায়। ১৩ বছর আগে তাঁদের বিয়ে হয়। তিন সন্তান রয়েছে। বিয়ের পর কয়েক বছর তিনি পুরাতন মালদহে ছিলেন। গত ছয় বছরের বেশি সময় স্বামী সহ সন্তানদের নিয়ে কলকাতায় বাবার বাড়ি এলাকায় থাকতেন।
সামিরোন বলেন, কিছু কাজ আছে বলে স্বামী পুরাতন মালদহে আসতে বলে। আমি এলে জোর করে তালাক বলে কাগজে সই করিয়ে নিয়ে মারধর করেছে। শাশুড়ি জড়িত আছে। শ্বশুর কিছু বলেননি। তিনি অসুস্থ। 
অভিযুক্ত মেহেরুল বলেন, সব মিথ্যা অভিযোগ। কোর্টের কাগজ পড়ে সে সই করেছে। এখন বদনাম করছে। শ্বশুরের ছেলে ছিল না বলে সেখানে পরিবার নিয়ে থাকতাম। আমাকে রোজ গালাগাল দিত। স্ত্রী সেখান থেকে তাড়িয়ে দেওয়ার পর কয়েক মাস পুরাতন মালদহে ছিলাম। এখানে এসে বলেছে ডিভোর্স নেব। তিন সন্তানকে রেখে গিয়েছে। মালদহ থানার পুলিস জানিয়েছে, অভিযোগ হয়েছে। খতিয়ে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ