Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীকে নিরস্ত্র করতে গিয়ে  গুলিবিদ্ধ বধূ

স্বামীকে নিরস্ত্র করতে গিয়ে  গুলিবিদ্ধ বধূ
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সোমবার সন্ধ্যায় চাপড়া থানার পুখুরিয়া এলাকায় এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। জখম সাবিনা মিস্ত্রিকে চিকিৎসার জন্য চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আরিফুল মিস্ত্রি পলাতক। পুলিস জানিয়েছে, তার খোঁজ চলছে। এদিন সন্ধ্যায় আরিফুলের সঙ্গে প্রতিবেশী আব্বাস শেখের জমি নিয়ে বিবাদ হয়। সেই সময় আরিফুল প্রতিবেশীকে বন্দুক উঁচিয়ে ভয় দেখাতে যায়। স্ত্রী তাকে বাধা দিতে এগিয়ে আসে। তখন অসাবধানতাবশত গুলি ছিটকে স্ত্রীর পায়ে লাগে। জখম সাবিনাকে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে যান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ