Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীকে খুনের দায়ে দোষী সাব্যস্ত স্ত্রী ও তার প্রেমিক

স্বামীকে খুনের দায়ে দোষী সাব্যস্ত স্ত্রী ও তার প্রেমিক
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: পথের কাঁটা সরাতে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে শ্বাসরোধ করে খুনের দায়ে ইন্দাসের ত্রিশালন গ্রামের এক গৃহবধূ এবং তার প্রেমিককে দোষী সাব্যস্ত করল বিষ্ণুপুর মহকুমা আদালত। দোষীদের নাম মামণি দলুই এবং সঞ্জয় ঘোষ। তাদের বাড়ি ত্রিশালন গ্রামেই। তাদের বিরুদ্ধে নিমাই দুলে নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ছিল। বুধবার তাদের দোষী সাব্যস্ত করেন বিষ্ণুপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা জেলা বিচারক অনুরুদ্ধ মাইতি। আজ বৃহস্পতিবার বিচারক সাজা ঘোষণা করবেন। সরকার পক্ষের আইনজীবী গুরুপদ ভট্টাচার্য বলেন, ২০২১ সালের পয়লা মে ইন্দাসের ত্রিশালন গ্রামের বাসিন্দা নিমাই দুলেকে শ্বাসরোধ করে খুন হয়। ওই ঘটনায় নবম শ্রেণির পড়ুয়া মৃতের ছেলে তরুণ দুলে ইন্দাস থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয় যে, মামণি দুলের সঙ্গে প্রতিবেশী সঞ্জয় ঘোষের অবৈধ সম্পর্ক ছিল।এই নিয়ে নিমাইবাবু ও তাঁর স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। পথের কাঁটা সরাতে ২০২১ সালের পয়লা মে রাতে সঞ্জয় ও মামণি পরিকল্পনা করে প্রথমে নিমাইবাবুকে মদ খাওয়ায়। পরে মামণি স্বামীর পা দুটো চেপে ধরে থাকে। আর সঞ্জয় শ্বাসরোধ করে নিমাইবাবুকে খুন করে। তদন্তে নেমে পুলিস ওই দু’জনকে গ্রেপ্তার করে। বুধবার বিচারক মামণি দুলে এবং তার প্রেমিক সঞ্জয় ঘোষকে দোষী সাব্যস্ত করেন ।
Advertisement
সম্পর্কিত সংবাদ