Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীকে খুন, স্ত্রী সহ দু’জনের যাবজ্জীবন

স্বামীকে খুন, স্ত্রী সহ দু’জনের যাবজ্জীবন
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: বৃহস্পতিবার  দুর্গাপুর মহকুমা আদালতে স্বামীকে খুনের ঘটনার মামলায় স্ত্রী ও তার দিদির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোনের রামানুজম এলাকার বাসিন্দা ছিলেন জানে আলম মিদ্দা(৪২)। ২০২১ সালে ১৯ মে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের দাদা শরিফুল মিদ্দা দুর্গাপুর থানায় ভাইকে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে মৃতার স্ত্রী সোফিয়া মিদ্দা, তার দিদি মানওয়ারা বেগম সহ তিনজনকে গ্রেপ্তার করে। একজন জামিন পেলেও সোফিয়া মিদ্দা ও মানওয়ারা বেগম মামলা চলাকালীন সংশোধনাগারে ছিল। এদিন তাদের সাজা ঘোষণা হয়। সরকারি আইনজীবী মহম্মদ ইমরান বলেন,সাংসারিক অশান্তির জেরে জানে আলমকে পিটিয়ে খুন করা হয়েছিল। প্রমাণ লোপাট করতে গলায় দড়ির ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। খুন করেছিল জানে আলমের স্ত্রী সোফিয়া ও তার দিদি। তাদের বিরুদ্ধে খুনের মামলা ও প্রমাণ লোপাটের মামলা করা হয়েছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ