Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীজির জন্মদিবসে যুব উৎসব পালন প্রতাপনগর তরুণ সঙ্ঘের

স্বামীজির জন্মদিবসে যুব উৎসব পালন প্রতাপনগর তরুণ সঙ্ঘের
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: রবিবার স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবস উপলক্ষে যুব উৎসব ২০২৫ পালন করছে নবদ্বীপ প্রতাপনগর তরুণ সঙ্ঘ। তারা এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীকে গাছের চারা দেওয়া হবে।  এদিন ভোরে প্রায় চার কিলোমিটার রোড রেস অনুষ্ঠিত হয়। সেখানে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এদিন ক্লাব প্রাঙ্গণে সকাল ৮ টায় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জলন এবং বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে যুব উৎসবের সূচনা হয়। 
Advertisement
এদিন থেকে শুরু হওয়া এই যুব উৎসবকে কেন্দ্র করে ক্লাব ভবনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতা, ক্যারাম প্রতিযোগিতা, রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।
তরুণ সঙ্ঘের যুগ্ম ক্রীড়া সম্পাদক তন্ময় রায় ও অরূপ পাল বলেন, ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রদীপ ভৌমিকের স্মরণে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট প্রতিযোগিতা হবে। এছাড়া বিশ্বনাথ সাহা স্মৃতি উইনার্স কাপ এবং প্রাণকৃষ্ণ চক্রবর্তী স্মৃতি রানার্স কাপ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। 
সঙ্ঘের সম্পাদক প্রদীপকুমার সাহা বলেন, নবদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দু’শোর বেশি প্রতিযোগী আঁকা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার ঝন্টুলাল দাস, ক্লাবের প্রবীণ সদস্য গোবিন্দচন্দ্র ঘোষ, ক্লাব সভাপতির গৌর দাস ভূঁইয়া সহ অন্যান্যরা।
সম্পর্কিত সংবাদ