সংবাদদাতা, রামপুরহাট: রেল যাত্রীদের জন্য সুখবর। এবার বেশ কিছু স্বল্প দূরত্বের ট্রেনের সঙ্গে যুক্ত হচ্ছে অতিরিক্ত সংরক্ষিত কোচ। মঙ্গলবার বিকেলে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। নিত্যযাত্রীরা বিশেষত যারা অফিস, হাইকোর্ট, শিক্ষা ও ব্যবসার কাজে কলকাতা, বর্ধমান বা সংলগ্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন, তাঁদের দীর্ঘদিনের চাহিদা পূরণে এই সিদ্ধান্ত বলে রেলের তরফে জানানো হয়েছে। এই সংরক্ষিত কোচ সংযুক্তির ফলে তাঁদের যাতায়াত আরও সহজ হয়ে উঠবে। পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নেও সহায়ক হবে।
Advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২৩৩৭/১২৩৩৮ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস,১২৩৩৯/১২৩৪০ হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, ১২৩৪১/১২৩৪২ হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, ১৩০১১/১৩০১২ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস এবং ০৩০৪৭/০৩০৪৮ হাওড়া-রামপুরহাট বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনগুলিতে জুড়ে দেওয়া হচ্ছে একটি করে অতিরিক্ত দ্বিতীয় শ্রেণির চেয়ার কার। এই অতিরিক্ত কোচের সংযোজন আগামীকাল ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যেই উভয় প্রান্ত থেকে কার্যকর হবে। এছাড়াও ১৩০৪৫/১৩০৪৬ হাওড়া-দেওঘর ময়ূরাক্ষী এক্সপ্রেসে অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণির সংরক্ষিত কোচ যুক্ত হচ্ছে। আগামী ৩০ নভেম্বর হাওড়া এবং ১ ডিসেম্বর দেওঘর থেকে কার্যকর হবে। অন্যদিকে, সিউড়িবাসীর অতি জনপ্রিয় ও তাঁদের দীর্ঘদিনের দাবি মেনে ২২৩২১/২২৩২২ হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেসে একটি অতিরিক্ত এসি থ্রি টায়ার কোচের সংযোজন হচ্ছে। জানা গিয়েছে, এতদিন পর্যন্ত এই ট্রেনে যাত্রীরা কেবলমাত্র বসেই যাতায়াত করতে পারতেন। এসি থ্রি টায়ার কোচের সংযোজনের ফলে যাত্রীরা শুয়ে অথবা ঘুমিয়ে যাতায়াত করতে পারবেন। রেল জানিয়েছে, অতিরিক্ত কোচের সংযুক্তির ফলে হুল এক্সপ্রেসের কোচ সংখ্যাও ১৩ থেকে বেড়ে ১৪ হল। আগামী ৩০ নভেম্বর এই কোচ যুক্ত হবে। স্থানীয় বাসিন্দারা বলেন, হুল এক্সপ্রেসে খুবই প্রয়োজন ছিল এসি থ্রি টায়ার কোচের। বিশেষ করে অসুস্থ যাত্রীদের খুবই সুবিধা হবে।
অন্যদিকে, রামপুরহাটের লাইফলাইন বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। নিত্যযাত্রী অনিল বোথরা বলেন, ট্রেনটির কামরা বৃদ্ধি খুবই প্রয়োজন ছিল। রামপুরহাট সহ আশোপাশের স্টেশনের যাত্রীদের সুবিধা হবে। মুরারইয়ের নিত্যযাত্রী সংঘের অন্যতম জজন্নাথ সেবাদত্ত বলেন, মুরারইবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ট্রেন হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনে এত ভিড় হয় যে অনেকে উঠতে পারেন না। এই নিয়ে স্টেশন ম্যানেজারকে ক্ষোভও দেখিয়েছেন যাত্রীরা। অবশেষে এই ট্রেনের একটি কামরা বাড়ানোয় মুরারই ও লাগোয়া মুর্শিদাবাদ ও ঝাড়খণ্ডবাসী উপকৃত হবেন।