সংবাদদাতা, মেখলিগঞ্জ: বুধবার চ্যাংরাবান্ধা স্থলবন্দরে স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হল। ট্রাফিক সিগন্যালের উদ্বোধন করেন কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়াও মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা,ওসি মণিভূষণ সরকার উপস্থিত ছিলেন। পুলিস সুপার বলেন, চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ভিআইপি মোড়টি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় এদিন অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হয়েছে। এতে যান চলাচলে আরও সুবিধা হবে।



