সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়ায় কৃষিবিজ্ঞান কেন্দ্রে বৃহস্পতিবার এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি হয়। গত ১৩ ডিসেম্বর শিবির শুরু হয়েছিল। শিবিরে ১৫ জন যুবক, যুবতী অংশ নেন। শিবিরে সুসংহত পদ্ধতিতে সব্জি চাষ ও পোকা দমনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। শিবির শেষে অংশগ্রহণকারীদের বুকলেট, সব্জির বীজ ও শংসাপত্র প্রদান করা হয়। কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যানপালন বিজ্ঞানী শুদ্ধসূচি দাস জানান, সুসংহত পদ্ধতিতে সব্জি চাষ ও রোগ পোকা দমন করার পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণ শিবিরে।



