Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

এসবিআই ধর্মঘটের সিদ্ধান্ত এখনও ধোঁয়াশায়, কবে কবে বন্ধ থাকবে ব্যাংক?

নতুন নিয়োগ, বেতন বৈষম্য দূরীকরণ এবং পদোন্নতি-সহ একাধিক দাবিদাওয়াকে সামনে রেখে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেন সংগঠন অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন।

এসবিআই ধর্মঘটের সিদ্ধান্ত এখনও ধোঁয়াশায়, কবে কবে বন্ধ থাকবে ব্যাংক?
  • ২২ মে, ২০২৬ ১১:১৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন নিয়োগ, বেতন বৈষম্য দূরীকরণ এবং পদোন্নতি-সহ একাধিক দাবিদাওয়াকে সামনে রেখে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠন অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন। বৃহস্পতিবার সেন্ট্রাল লেবার কমিশনারের দফতরে সংগঠন এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। ফলে ধর্মঘটের সিদ্ধান্তে এখনও অনড় কর্মী সংগঠন।

Advertisement

জানা গিয়েছে, সেন্ট্রাল লেবার কমিশনারের তরফে ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানানো হলেও তাতে সাড়া দেয়নি সংগঠন। পরিস্থিতি সামাল দিতে শনিবার ফের আলোচনায় বসার কথা রয়েছে দুই পক্ষের। তবে সেই বৈঠকেও সমাধানসূত্র না মিললে বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন এসবিআই গ্রাহকরা। কারণ,২৩ মে মাসের চতুর্থ শনিবার এবং ২৪ মে রবিবার হওয়ায় এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ২৫ ও ২৬ মে ধর্মঘট কার্যকর হলে টানা চার দিন পরিষেবা ব্যাহত হতে পারে। এর সঙ্গে ২৭ মে ইদের ছুটি যোগ হওয়ায় দেশের বহু জায়গায় টানা পাঁচ দিন এসবিআই এর শাখা বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। বিশেষ করে জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সেখানে বকরি ইদ উপলক্ষে ২৭ ও ২৮ মে দু’দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই অঞ্চলে টানা ছ’দিন বন্ধ থাকার সম্ভাবনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ