সংবাদদাতা, শিলিগুড়ি: শহরের আরও একটি বিপজ্জনক বাড়ি ভাঙল শিলিগুড়ি পুরসভা। বুধবার ২০ নম্বর ওয়ার্ডে সুভাষপল্লিতে একটি দোতলা বাড়ি ভাঙতে যান পুরকর্মীরা। সেখানে গিয়ে তারা বিক্ষোভের মুখে পড়েন। সঙ্গে পুলিস থাকায় সেই প্রতিরোধ আর টেকেনি।
Advertisement
বাড়ির অন্যতম অংশীদার নির্মল চৌধুরী বলেন, পুরসভার তরফে নোটিস পাওয়ার পর বাড়ি সংস্কারের জন্য সময় চেয়েছিলাম। ৪০-৫০ বছরের পুরনো এই বাড়িটি মোটেই বিপজ্জনক হয়নি। সংস্কার করলেই তা ফের ঠিক হয়ে যেত। পুরসভা সেই সুযোগ না দিয়ে অন্যায়ভাবে বাড়ি ভেঙে দিল। একারণে আমরা প্রতিবাদ জানিয়েছি।
যদিও পুরসভার তরফে জানানো হয়েছে, এই বাড়িটি বিপজ্জনক চিহ্নিত করে মালিককে নোটিস দেওয়া হয়েছিল। সেই নোটিস মতো বাড়ির মালিকরা কোনও সাড়া দেননি। সে কারণে ফের নোটিস পাঠিয়ে এদিন বাড়িটি ভাঙা হয়েছে। শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে এই বিপজ্জনক বাড়িটি নিয়ে প্রতিবেশীরা মেয়রের কাছে অভিযোগ জানিয়েছিলেন। এক প্রতিবেশী মেয়রের কাছে অভিযোগ করেন, দীর্ঘদিনের পুরনো এই বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। বিভিন্ন অংশ খুলে খুলে পড়ছে। যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। বাড়ির ভিতরে জঙ্গলে ভরে গিয়েছে। সেখান থেকে পোকামাকড় আশপাশের বাড়িতে ঢুকে পড়ছে।
এর উত্তরে মেয়র গৌতম দেব জানিয়েছিলেন, শহরের এ ধরনের বেশকিছু বাড়ি বিপজ্জনক হিসেব পুরসভা চিহ্নিত করেছে। তারমধ্যে এই বাড়িটিও রয়েছে। মালিকে নোটিস পাঠানো হয়েছে। শীঘ্রই বাড়িটি ভাঙা হবে। এর আগে শহরের আট নম্বর ওয়ার্ডের একটি বহু পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে দেয় পুরসভা। এই বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে। - নিজস্ব চিত্র।