সংবাদদাতা, হবিবপুর: বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার কালীপুজোর দিন ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গত শনিবার হবিবপুর থানায় এবং সোমবার পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই মহিলা। মহিলার অভিযোগ, ৩১ অক্টোবর রাত সাড়ে ন’টা নাগাদ ঘরে পোশাক বদলানোর সময় হঠাৎ ঢুকে পড়ে ওই সিভিক।



