Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিভিককে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার অভিযোগ

সিভিককে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার অভিযোগ
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: কর্তব্যরত অবস্থায় এক সিভিক ভলান্টিয়ারকে হুমকি ও টোটো দিয়ে ধাক্কা মেরে জখম করার অভিযোগ উঠল কুমারগঞ্জ থানার গোপালগঞ্জ বাজার এলাকায়। সিভিক ভলান্টিয়ার কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, গোপালগঞ্জ বাজার এলাকায় এক সিভিক ভলান্টিয়ার ডিউটি করছিলেন। সেই সময় একজন টোটো নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে। রাস্তা থেকে সরে যেতে বললেই টোটোচালক সিভিককে গালিগালাজ করে। এরপর সিভিককে ধাক্কা মেরে টোটোচালক পালিয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ