সংবাদদাতা, চাঁচল: দুর্ঘটনায় মৃত সিভিক ভলান্টিয়ারকে শেষ শ্রদ্ধা জানালেন চাঁচলের পুলিস আধিকারিকরা। সোমবার রাতে ডিউটি সেরে অটোয় চেপে গোবিন্দপাড়ায় বাড়ি ফিরছিলেন রানু খাতুন (২৮)। মাঝপথে বীরস্থলীতে ছোটগাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রানু। ময়নাতদন্তের পর মঙ্গলবার সন্ধ্যায় মৃতদেহ নিয়ে আসা হয় চাঁচল থানায়। সেখানে শেষ শ্রদ্ধা জানান চাঁচলের এসডিপিও সোমনায় সাহা, চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু সহ সমস্ত সিভিক ভলান্টিয়ার ও পুলিস কর্মীরা। মৃত রানুর পরিবারে রয়েছে স্বামী ও এক নাবালক সন্তান।



