Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সংবাদপত্র পরিবেশক সমিতির ভোট

সংবাদপত্র পরিবেশক সমিতির ভোট
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: নির্বিঘ্নেই সম্পন্ন হল ইংলিশবাজার সংবাদপত্র পরিবেশক সমিতির ভোট। এদিন সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হন গোপাল দাস। সম্পাদক ও সহকারী সম্পাদক পদে নির্বাচিত হন চন্দন বসাক এবং বাপি দত্ত। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন অরুপ প্রামাণিক। সভাপতি পদে নির্বাচিত গোপাল দাস বলেন, চারটি পদের জন্য মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইংলিশবাজারের গয়েশপুরের বিভূতিভূষণ হাই স্কুলে রবিবার বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
Advertisement
সম্পর্কিত সংবাদ