Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিবিআইকে তোপ দাগলেন শোভনদেব

সিবিআইকে তোপ দাগলেন শোভনদেব
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রবিবার বর্ধমানে দলের কর্মসূচিতে এসে সিবিআইকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাজ্য পুলিস ১০০দিনের মধ্যে চার্জশিট দিয়ে দু’টি মামলা ফয়সালা করে দিল। চার্জশিট জমা দেওয়ায় একজনের মৃত্যুদণ্ড এবং অন্যজনের যাবজ্জীবন হয়েছে। আর সিবিআই সময়ে চার্জশিট দিতে পারল না। সবাই খালাস পেয়ে গেল। সিবিআই সম্পর্কে প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী যেটা বলেছিল সেটাই ঠিক। প্রভু যা বলে ওরা সেটাই করে। কোনও কিছু প্রমাণ করতে পারে না। ওই অনুষ্ঠানে রাজ্যের আর এক মন্ত্রী স্বপন দেবনাথও যোগ দিয়েছিলেন। তিনি বিরোধী শিবিরকে আক্রমণ করেন। বাম আমলে বর্ধমানে সিপিএমের অত্যাচারের কথা তাঁর বক্তব্যে উঠে আসে।
Advertisement
সম্পর্কিত সংবাদ