Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিবিআইকে তুলোধোনা কলকাতা হাইকোর্টের, ‘কাকু’র জামিন মামলা

সিবিআইকে তুলোধোনা কলকাতা হাইকোর্টের, ‘কাকু’র জামিন মামলা
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুজয় কৃষ্ণ ভদ্র ওরফ ‘কালীঘাটের কাকু’-র আগাম জামিন সংক্রান্ত মামলায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘এতদিন জিজ্ঞাসাবাদের কথা মনে হল না? জামিন পেতে পারে ভেবে হঠাৎ ঝাঁপিয়ে পড়লেন?’ এছাড়া সশরীরে হাজিরা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি বাগচী বলেন, এখন অনলাইন হাজিরা গ্রহণযোগ্য, তাহলে কেন কোর্টে যেতে বলা হল? ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেও অভিযুক্তর বক্তব্য শোনা যেত। আজ শুক্রবার ফের এই মামলার শুনানির সম্ভাবনা।  এর আগে কাকুকে সশরীরে আদালতে হাজির করাতে চেয়ে বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় সংস্থা তাঁকে হেফাজতে নিতে পারে আশঙ্কা করে হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন সুজয় কৃষ্ণ। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। 
Advertisement
এদিকে, ইডির মামলায় তাঁর জামিনের আবেদনের শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ।  এরমধ্যেই সুজয়কৃষ্ণ ভদ্রকে আজ দুপুর বারোটা নাগাদ বিশেষ সিবিআই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ