সংবাদদাতা,মেদিনীপুর: সবংয়ের চাঁদকুড়ি এলাকায় বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। তাঁর নাম সুদীপ পাত্র(২০)। পুলিস মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হয়েছেন।



