Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সবংয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মন্ত্রী মানস

সবংয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মন্ত্রী মানস
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: বুধবার সবংয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। সেখানে একাধিক কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সর্বস্তরের মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গিয়েছেন। আমরা মানুষের সেবা করার অধিকার পেয়েছি। এটা তৃণমূল কর্মীদের কাছে গর্বের বিষয়। আমাদের কাছে মানুষের সেবা করাটাই প্রধান-এটা দলনেত্রী শিখিয়েছেন। তিনি বিজেপির সমালোচনা করে বলেন, ওরা গরিব মানুষের ঘরের টাকা দেয় না। মানুষের মাথার ছাদ কেড়ে নেয়। ১০০দিনের কাজের টাকা বন্ধ করে মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছে। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, মুখ্যমন্ত্রীর প্রতিটি উন্নয়নমূলক কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ