Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সবংয়ে সমবায় ভোটে জয়ী তৃণমূল

সবংয়ে সমবায় ভোটে জয়ী তৃণমূল
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: সবংয়ের আম্বিগেড়্যা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ন’টি আসনেই জয় নিশ্চিত করল তৃণমূল। নির্বাচনের জন্য শুক্র ও শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। কিন্তু, শনিবার নির্দিষ্ট সময়ের পর দেখা যায়, বিরোধীদের কোনও প্রার্থী নেই। আগামী ১০ মার্চ এই সমবায়ে নির্বাচন হওয়ার কথা ছিল। তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‌জয়লাভ করলেন। প্রার্থীদের জয়লাভে বিজয় উৎসব পালন করে তৃণমূল। তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলাপরিষদের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স বলেন, বিরোধীদের কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের জয় নিশ্চিত হয়েছে। এর থেকে প্রমাণ হয়ে গেল বিরোধীদের সঙ্গে মানুষ নেই। সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি বলেন, সন্ত্রাস করে আমাদের কাউকে প্রার্থী দিতে দেওয়া হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ