Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সবংয়ে সাইকেলে ধাক্কা, বাইকের চালকের মৃত্যু

সবংয়ে সাইকেলে ধাক্কা, বাইকের চালকের মৃত্যু
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা,মেদিনীপুর: এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে উল্টে যায় এক মোটরবাইক চালক। তাতেই তাঁর মৃত্যু হয়। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে সবং থানার মাধবচক গ্রামে। মৃতের নাম মধুসুদন ঘাটা (২৯)। তাঁর বাড়ি মাধবচকে। সাইকেল চালক অবশ্য জখম হননি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুবরাজপুর-ভেমুয়া গ্রামীণ রাস্তায় মোটরবাইক চালক পিছন থেকে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে রাস্তর উপর উল্টে যায়। তাঁকে গুরুতর জখম অবস্থায় সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ