Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

সব শুরুরই একটা শেষ থাকে: নীলাঞ্জনা

সব শুরুরই একটা শেষ থাকে: নীলাঞ্জনা
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
৭৬৭ পর্বে পথ চলা শেষ হতে চলেছে স্টার জলসার ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এর। সদ্য এনটিওয়ান স্টুডিওতে শ্যুটিংয়ের অন্তিম লগ্নে এক অনুষ্ঠানে ধারাবাহিকের শিল্পী, কলাকুশলীদের হাতে স্মারক তুলে দিলেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা। তাঁর হাতেও তুলে দেওয়া হয় হরগৌরী পাইস হোটেলের রেপ্লিকা। সকলের সমবেত উল্লাসে কাটা হয় কেকও। দুই কন্যা সারা ও জারার উপস্থিতিতে নীলাঞ্জনা বললেন, ‘সব শুরুরই একটা শেষ থাকে। সেটা সুন্দরভাবে হওয়াটাই বাঞ্ছনীয়। আর প্রতিটি শেষেই তো আর একটা শুরুর বীজ বোনা হয়ে যায়।’ 
Advertisement
আপাতত শুধুমাত্র বাংলা ধারাবাহিক প্রযোজনাতেই মন দিতে চান নীলাঞ্জনা। এই ধারাবাহিক চলাকালীন মা অঞ্জনা ভৌমিকের মৃত্যু, ব্যক্তিজীবন নানা টানাপোড়েন নিয়ে নীলাঞ্জনার প্রতিক্রিয়া, ‘পেশাদার জীবনে নানারকম চ্যালেঞ্জ আসবেই। সেই চ্যালেঞ্জগুলোকে আমাদের পেরিয়ে যেতেই হবে।’ প্রতিটি প্রজেক্টই কোনও না কোনও শিক্ষা দিয়ে যায়। ‘হরগৌরী পাইস হোটেল’ থেকে কী শিখলেন? নীলাঞ্জনার জবাব, ‘এটাই শিখলাম, শুধু প্রযোজকের ট্যাগ থাকলে হয়  না, টিম প্লেয়ার হতে হবে। তবেই সাফল্য আসবে।’ 
প্রিয়ব্রত দত্ত
সম্পর্কিত সংবাদ