Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ধূসর চরিত্রে আলিয়া

নায়িকা নন, এবার নাকি খলনায়িকা হচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, তাঁর আসন্ন ছবি ‘আলফা’তেই নাকি নেগেটিভ চরিত্রে দেখা যাবে আলিয়াকে

ধূসর চরিত্রে আলিয়া
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নায়িকা নন, এবার নাকি খলনায়িকা হচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, তাঁর আসন্ন ছবি ‘আলফা’তেই নাকি নেগেটিভ চরিত্রে দেখা যাবে আলিয়াকে। যশরাজ ফিল্মস প্রযোজিত স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবির ঘোষণা হয়েছে ইতিমধ্যে। শ্যুটিংও শেষ। আগামী জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। শোনা যাচ্ছে, ছবিতে নেগেটিভ ভূমিকায় দেখা যাবে আলিয়াকে। ধূসর চরিত্রে আলিয়াকে কেমন লাগবে, তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। আলিয়া ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন শর্বরী ওয়াঘ, ববি দেওল, অনিল কাপুর। আলিয়ার মেন্টর হিসাবে ছবিতে থাকবেন হৃতিক রোশন। আলিয়ার হাতে এরপর রয়েছে সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’। এছাড়াও একাধিক ছবির জন্য কথাবার্তা বলছেন নায়িকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ