সংবাদদাতা, মেদিনীপুর: শনিবার সকালে সবংয়ের ভেমুয়া গ্রামে গাছ থেকে এক প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতার নাম লক্ষ্মী ধাড়া(৫৪)। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে খাওয়া দাওয়া করে লক্ষ্মীদেবী শুতে চলে যান। সকালে পরিবারের সদস্যরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তখনই বাড়ির পিছনে আম গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিসের অনুমান, পারিবারিক অশান্তির কারণে ওই প্রৌঢ়া আত্মঘাতী হয়েছেন।



