Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সবংয়ে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য

সবংয়ে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সবংয়ে। সোমবার দুপুরে দশগ্রাম পঞ্চায়েতের খাজুরি এলাকায় খাল থেকে ওই  যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর নাম হপন হেমব্রম(৪৫)। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিস মৃতদেহ উদ্ধার করে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। কোনও অভিযোগ না হওয়ায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। রবিবার ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। এদিন দুপুরে স্থানীয়রা বাড়ির কাছে সরিষা খালে তাঁর মৃতদেহ ভাসতে দেখে পুলিসকে খবর দেয়। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায়। পুলিস তাঁকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আজ মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ