Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সবংয়ে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার

সবংয়ে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: সবং থানার মাধবচক এলাকায় বৃহস্পতিবার রাতে এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। তার নাম রুদ্র বর্মন(১৭)। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিস। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে কোনও কারণে বাড়িতে বকাঝকা করা হয়। তারপরই এই ঘটনা ঘটে। বাড়িতেই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বাড়ির লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ