সংবাদদাতা, মেদিনীপুর: সরকারি কর্মচারী সম্মেলনে ভুয়ো ভোটার ধরার আহ্বান জানালেন সংগঠনের রাজ্য চেয়ারম্যান তথা মন্ত্রী মানস ভুঁইয়া। শনিবার সবংয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ব্লক সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, আপনারা ভুয়ো ভোটার ধরুন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রতাপ নায়েক, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলাপরিষদের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স প্রমুখ। বিভিন্ন স্তরের কর্মীরা এদিনের সম্মেলনে যোগ দেন।
Advertisement
কর্মচারীদের উদ্দেশে মানসবাবু বলেন, আপনারা নিশ্চিন্তে কাজ করুন। সংগঠিত হন। নেতৃত্ব আপনাদের পাশে দাঁড়াবে। আপনাদের দাবি দাওয়ার প্রতি আমার সহমত আছে। সেগুলি আমি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। তিনি আরও বলেন, কর্মচারী নেতৃত্ব যেন মনে না করেন তিনি জমিদারের ব্যাটা হয়ে গিয়েছেন। সবাই তাঁকে প্রভু বলবে।



