সংবাদদাতা, মেদিনীপুর: শনিবার রাতে সবংয়ের বড়চাহারায় ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল। মৃতের নাম প্রশান্ত মাণ্ডি(৩৫)। বাড়ি বলাপাই এলাকায়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ডাম্পারটি আটক করা হয়েছে। দুর্ঘটনায় এক মোটরবাইক আরোহীও জখম হন। তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পণ্যবাহী ডাম্পারটি পটাশপুরের দিক থেকে তেমাথানির দিকে যাচ্ছিল। মোটরবাইক ও সাইকেলটিও একই দিকে যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে। তাঁরা ছিটকে রাস্তায় পড়ে যান।



