রিয়াধ, ১৫ সেপ্টেম্বর: লোহিত সাগরে ক্রমশ বাড়ছে হুথিদের দাপাদাপি। বাব আল-মান্দেব প্রণালীতেও প্রভাব বাড়াচ্ছে ইরানের মদতপুষ্ট এই জঙ্গি গোষ্ঠী। যার ফলে ক্রমশ বাধা পাচ্ছে সৌদি আরবের জ্বালনিবাহী জাহাজ চলাচল। সংকটে অর্থনীতি। পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান সহ সহযোগী দেশগুলির সাহায্য চেয়েছিল রিয়াধ। কিন্তু প্রত্যেকেই মুখ ঘুরিয়ে নিয়েছে বলে খবরে প্রকাশ। এমনকী বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তানও। এই পরিস্থিতিতে ইজরায়েলের দ্বারস্থ হল সৌদি আরব। যে দেশের স্বাধীন অস্তিত্বকে এখনও স্বীকার পর্যন্ত করেনি রিয়াধ।
জেরুজালেম পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যস্থতায় সম্প্রতি বৈঠকে বসেছিল ইজরায়েল ও সৌদি আরব। হুথি জঙ্গিদের উৎপাত বন্ধ করতে তেল আভিভের থেকে গোয়েন্দা তথ্য সহায়তা চায় রিয়াধ। এই বিষয়ে দু’তরফে আলোচনা হয়েছে বৈঠকে।
‘ইজরায়েল হায়োম’ নামে অন্য একটি পত্রিকা জানিয়েছে, হুথিদের রুখতে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য রাষ্ট্র ও মিশরের কাছে সাহায্য চেয়েছিলেন স্বয়ং সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান। তিনিই ঘুর পথে ইজরায়েলের ঙ্গে যোগাযোগ করেন। তেল আভিভের কাছে সাহায্য চান গোয়েন্দা তথ্য সাহায্য।