Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শেষ চারে সাত্ত্বিক-চিরাগ

চায়না মাস্টার্সের সেমি-ফাইনালে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি। তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে শেষ চারের টিকিট পাকা করেন ভারতীয় শাটলাররা।

শেষ চারে সাত্ত্বিক-চিরাগ
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সেনজেন: চায়না মাস্টার্সের সেমি-ফাইনালে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি। তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে শেষ চারের টিকিট পাকা করেন ভারতীয় শাটলাররা। ডেনমার্কের কিম অ্যাস্ট্রুপ ও অ্যান্ডার্স স্কারুপের জুটির বিরুদ্ধে ২১-১৩, ১৬-২১, ২১-১৮ গেমে জয় পান তাঁরা। এবার হাতছানি চায়না মাস্টর্সে জয়ের। তবে পুরুষদের সিঙ্গলসে হতাশ করলেন কিদাম্বি শ্রীকান্ত। কোয়ার্টার ফাইনালে হংকংয়ের লি চুক ইউয়ের কাছে স্ট্রেট গেমে হেরে বিদায় নিলেন তিনি। খেলার ফল ১৬-২১, ১৬-২১। মাত্র ৩৯ মিনিটেই যবনিকা নামে ম্যাচে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ