Bartaman Logo
১০ জুন, ২০২৬

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ঘটনার জের, অপসারিত দিল্লির পুলিস প্রধান, নয়া দায়িত্বে গোলচা

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপরে হামলার ঘটনার জের। অপসারণ করা হল রাজধানীর পুলিস কমিশনার এস বি কে সিংকে। তাঁর জায়গায় দিল্লি পুলিসের নতুন কমিশনার হচ্ছেন সতীশ গোলচা।

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ঘটনার জের, অপসারিত দিল্লির পুলিস প্রধান, নয়া দায়িত্বে গোলচা
  • ২১ আগস্ট, ২০২৫ ২০:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপরে হামলার ঘটনার জের। অপসারণ করা হল রাজধানীর পুলিস কমিশনার এস বি কে সিংকে। তাঁর জায়গায় দিল্লি পুলিসের নতুন কমিশনার হচ্ছেন সতীশ গোলচা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

Advertisement

গত ১ আগস্ট দিল্লির পুলিস কমিশনারের দায়িত্ব পান এস বি কে সিং। হোম গার্ডের ডিজির পাশাপাশি রাজধানীর পুলিস প্রধানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল ১৯৮৮ সালের ব্যাচের এই আইপিএস অফিসারকে। নতুন সিপি গোলচা তাঁর তুলনায় নবীন। ১৯৯২ সালের ব্যাচের সদস্য তিনি। তবে সিং এবং গোলচা দু এজিএমইউটি (অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম ও কেন্দ্র শাসিত অঞ্চল) ক্যাডারের সদস্য।
কমিশনারের দায়িত্বভার গ্রহণের আগে দিল্লি পুলিসে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন গোচলা। এক সময় তাঁর উপরে স্পেশ্যাল কমিশনার (আইনশৃঙ্খলা ও গোয়েন্দা)-র দায়িত্ব দিয়েছিল কেন্দ্র। ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে অশান্তির সময় পুলিসের স্পেশ্যাল অফিসার ছিলেন দুঁদে এই পুলিসকর্তা। গত বছর এপ্রিলে তাঁকে ডিজি (কারা) পদে নিয়োগ করা হয়।
বুধবার নিজের সরকারি বাসভবনে জনতার দরবার চলাকালীন ‘হামলা’র শিকার হলেন রেখা গুপ্তা। তাঁর চুল টেনে ধরে চড় মারতেও উদ্যত হয়েছিল এক যুবক। নিগ্রহের জেরে টেবিলে মাথা ঠুকে গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। এমন বেনজির ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজধানীজুড়ে। প্রশ্ন  ওঠে পুলিসের ভূমিকা নিয়েও। যদিও অকুস্থল থেকেই অভিযুক্ত যুবক রাজেশকে গ্রেপ্তার করেছে পুলিস। অভিযুক্তের বাড়ি ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য গুজরাতের রাজকোটে। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ