Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

তৃপ্তি ভরা চুমুক

যে কোনও ঋতুতেই ঠান্ডা লস্যি অতি উপাদেয়। এবার ফ্লেভার যুক্ত লস্যির রেসিপি দিলেন আমিনিয়া রেস্তরাঁর শেফ মৌক্তিক চক্রবর্তী।

তৃপ্তি ভরা চুমুক
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুইট লস্যি

Advertisement

উপকরণ: জল ঝরানো টক দই ২ কাপ, চিনি ৪ টেবিল চামচ, বরফ কুচি ৮টি, গোলাপ জল 
১ টেবিল চামচ।

প্রণালী: একটা ব্লেন্ডিং জারে প্রথমে দই নিন। তার সঙ্গে চিনি, বরফের টুকরো মেশান। এরপর একসঙ্গে সবটা ফেটিয়ে নিন। পুরো মিশ্রণ ঘন হলে তাতে মেশান গোলাপ জল। একবার নেড়ে নিন। তারপর আবার ফেটিয়ে নিন। এবার লম্বা গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

ম্যাঙ্গো লস্যি
 
উপকরণ: পাকা আমের পাল্প ১ কাপ, জল ঝরানো দই ১ কাপ, চিনি স্বাদ মতো, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, বরফ 
কুচি ৬টা। 

প্রণালী: একটা ব্লেন্ডিং জারে আমের পাল্প, দই, চিনি, ক্রিম ও আইস কিউব নিন। একসঙ্গে সবটা ফেটিয়ে নিন। দেখবেন যেন ক্রিমওয়ালা ঘন মিশ্রণ তৈরি হয়। যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটান। এরপর তা গ্লাসে ঢেলে পরিবেশন করুন। চাইলে উপর থেকে আমের কুচি দিয়ে সাজিয়ে দিতে পারেন। 

রোজ লস্যি

উপকরণ: জল ঝরানো টক দই ২ কাপ, রোজ সিরাপ ৩ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, বরফের টুকরো ৮টা।

প্রণালী: একটা ব্লেন্ডিং জারে রোজ সিরাপ, দই, বরফ কুচি, ক্রিম একসঙ্গে নিয়ে ফেটিয়ে নিন। ঘন মিশ্রণ তৈরি না হওয়া পর্যন্ত ফেটাতে হবে। এরপর তা গ্লাসে ঢেলে পরিবেশন করুন। উপরে গোলাপের পাপড়ি দিয়ে সাজান। 

 ছবি: প্রদীপ পাত্র  
 শ্যুটিংস্থল: চন্দ্রকোণ স্টুডিও

 অলঙ্করণ: সুমনকুমার সিংহ

Advertisement
সম্পর্কিত সংবাদ