Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্রীর টাকাভর্তি ব্যাগ ফেরালেন সাতগাছির দম্পতি

ফুচকা খেতে বেরিয়ে হাত থেকে পড়ে গিয়েছিল একটি ছোট হ্যান্ডব্যাগ। কিন্তু তাতে খুব বিপাকে পড়েছিলেন এক কলেজছাত্রী। কারণ, ওই ব্যাগে নগদ টাকা ছাড়াও অন্যান্য নথি ছিল।

ছাত্রীর টাকাভর্তি ব্যাগ ফেরালেন সাতগাছির দম্পতি
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ফুচকা খেতে বেরিয়ে হাত থেকে পড়ে গিয়েছিল একটি ছোট হ্যান্ডব্যাগ। কিন্তু তাতে খুব বিপাকে পড়েছিলেন এক কলেজছাত্রী। কারণ, ওই ব্যাগে নগদ টাকা ছাড়াও অন্যান্য নথি ছিল। ব্যাগ হারিয়ে যখন ওই পড়ুয়ার পাগলের মতো অবস্থা, তখন দেবদূতের মতো হাজির দক্ষিণ দমদমের এক দম্পতি। কারণ, তাঁরাই ওই ব্যাগ কুড়িয়ে নাগেরবাজার থানায় জমা দিয়েছিলেন। রবিবার ওই দম্পতির উপস্থিতিতে ওই ছাত্রীর হাতে টাকাভর্তি হ্যান্ডব্যাগটি তুলে দেওয়া হয়। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদমের এক হস্টেলে থাকেন কলেজ পড়ুয়া দেবলীনা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি বর্ধমান জেলায়। তিনি শনিবার বন্ধুদের সঙ্গে দমদম স্টেশন লাগোয়া দমদম রোডে ফুচকা খেতে এসেছিলেন। তখনই তাঁর হাত থেকে হ্যান্ডব্যাগটি পড়ে যায়। সেই ব্যাগে ১৩ হাজার টাকা সহ অন্যান্য নথি ছিল। ব্যাগ হারিয়ে তিনি অথৈ জলে পড়েন। আর ঠিক কোন জায়গায় ব্যাগটি হারিয়েছে, তা তিনি মনে করতে পারছিলেন না। এদিকে, সাতগাছি এলাকার বাসিন্দা সন্দীপ্তা সরকার স্বামীর সঙ্গে ওই রাস্তা দিয়ে আসার সময় হ্যান্ডব্যাগটি কুড়িয়ে পান। সঙ্গে সঙ্গে তা নাগেরবাজার থানায় জমাও দেন। রবিবার সন্ধ্যায় ওই দম্পতির উপস্থিতিতে ছাত্রীর হাতে টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দেওয়া হয়। ওই দম্পতির সততায় পুলিস আধিকারিকদের পাশাপাশি ছাত্রীও আপ্লুত।

Advertisement
সম্পর্কিত সংবাদ