মুম্বই: আইপিএলের প্রথম দু’ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৮ রান। চারিদিকে ছক্কা, চারের বন্যা, অথচ হিটম্যানের ব্যাটে রান নেই। রোহিত শর্মার ফর্ম ক্রমশই মুম্বই ইন্ডিয়ান্সের চিন্তা বাড়াচ্ছে। কেরিয়ারের ১৮তম আইপিএল খেলছেন মুম্বইকর। তাঁর উপর অনেকটাই নির্ভরশীল মুম্বই। অথচ ওপেনিং জুটি ক্লিক করছে না কিছুতেই। প্রাক্তন তারকা সঞ্জয় মঞ্জরেকরও হিটম্যানকে নিয়ে উদ্বিগ্ন। তাঁর মন্তব্য, ‘নিশ্চিতভাবে সমস্যা গভীরে। রোহিত যে আগের জায়গায় নেই, সেটা পরিষ্কার। কেরিয়ারের এই পর্যায়ে প্রতিদিন নিজেকে উদ্বুদ্ধ করতে হয়। কাজটা মোটেও সহজ নয়।’



