Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ভাগ্যবান সঞ্জয়

ভাগ্যবান সঞ্জয়
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• কমেডি, অ্যাকশন এবং হরর— একসঙ্গে তিন ধারার ছবিতে কাজ করছেন সঞ্জয় দত্ত। তিন ধরনের গল্পের অফার যে তাঁর কাছে এসেছে, এতে দারুণ খুশি অভিনেতা। আজ বৃহস্পতিবার মুক্তি পেল সঞ্জয়ের নতুন ছবি ‘ভূতনি’। সদ্য এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি ‘হাউজফুল’ করছি। যেটা সম্পূর্ণ কমেডি ছবি। ‘বাগি’ রয়েছে। সেই ছবি অ্যাকশনে ভরপুর। ‘ভূতনি’ আবার হরর ছবি। আমি সত্যিই ভাগ্যবান। কারণ এত ধরনের চরিত্র আমার কাছে এসেছে।’ প্রত্যেক অভিনেতার কেরিয়ারে ভালো, মন্দ দু’রকম সময়ই আসে। একসময় একের পর এক ফ্লপ ছবির মুখোমুখি হয়েছেন সঞ্জয়ও। তিনি নিজে মনে করেন এখন সুসময় চলছে তাঁর। নানা ঘরানার ছবিতেই দর্শকের ভালোবাসা পাচ্ছেন। এই মুহূর্তগুলি আপাতত এনজয় করছেন অভিনেতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ