কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর ধৈর্য— এই তিনের যোগফল স্বপ্নপূরণ। মনে করেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। আর সেই স্বপ্নপূরণই হয়েছে তাঁর। মুম্বইতে নতুন বাড়ি কিনলেন তিনি। শনিবার ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান। গৃহপ্রবেশের একাধিক ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্ন দেখা, কাজ, শেখা আর উন্নতি... সবকিছু যোগফল এই বাড়ি। ধৈর্য আর অপেক্ষার ফলাফল কতটা সুন্দর হতে পারে, তার প্রমাণ এই বাড়িটা। এর প্রত্যেকটা দেওয়াল আমাকে পরিশ্রমের মানে শেখাবে।’ তাঁর সংযোজন, ‘এটা কেবল একটা বাড়ি নয়, এটা আমার জার্নির একটা অংশ।’



