Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

স্যান্ডউইচ সারাদিন

স্যান্ডউইচ সারাদিন
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এগ ডেভিল ফ্রায়েড স্যান্ডউইচ

Advertisement

উপকরণ : ১টা সেদ্ধ ডিম, ১টি কাঁচা ডিম, স্লাইস পাউরুটি ৪ টুকরো, ২টি মাঝারি পেঁয়াজ কুচানো, ১ চা চামচ আদা রসুন পেস্ট,  চা চামচ করে জিরে, ধনে ও লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, ময়দা ২ চামচ, ব্রেড ক্রাম্বস  কাপ, ভাজার জন্য তেল পরিমাণ মতো। 

প্রণালী : প্রথমে ২ চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ একটু ভেজে, আদা রসুন দিয়ে নেড়ে নিন। তারপর তাতে স্বাদমতো নুন ও সব মশলা দিন। আবারও ১ মিনিট মতো ভেজে নিন। এরপর পাউরুটিগুলো একটি কুকি কাটারের সাহায্যে গোল করে কেটে নিন। তারপর একটি রুটি নিয়ে তাতে পেঁয়াজের মশলা দিন। তারপর সেদ্ধ হাফ ডিম যোগ করুন। তার উপর আর একটি পাউরুটি রেখে দিন। অল্প অল্প জল দিয়ে ধারগুলো চেপে চেপে বন্ধ করে দিন। (এতে ভাজার সময় কোনও মশলা বেরিয়ে আসতে পারবে না।) এরপর একটি ডিম ভেঙে তাতে নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বস, ময়দা, লঙ্কা গুঁড়ো ডিমের সঙ্গে মিশিয়ে একটা গোলা তৈরি করতে হবে। এরপর ডিমের গোলায় ডুবিয়ে পুর ভরা পাউরুটি ডুবিয়ে নিন। তা ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিন। কম আঁচে ভালো করে ভেজে নিন। স্যালাড দিয়ে পরিবেশন করুন গরম এগ ডেভিল ফ্রায়েড স্যান্ডউইচ।

মাটন কিমা স্যান্ডউইচ

উপকরণ: স্যান্ডউইচ ব্রেড ২ পিস, মাটন কিমা ১০০ গ্রাম,  চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মাটন মশলা, হলুদ, গরমমশলা গুঁড়ো, নুন স্বাদমতো, ২টি পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা-রসুন পেস্ট, ১০ কোয়া রসুন, ১ চামচ ধনেপাতা কুচি, ৪-৫ চামচ মাখন, তেল ২-৩ চামচ। 

প্রণালী: প্রথমে মাটন কিমার সঙ্গে নুন, আদা-রসুন পেস্ট ও সব মশলা ভালো করে মাখিয়ে নিন। ৩০ মিনিট তা রেখে দিন। তারপর কড়াইতে তেল গরম করে লাল করে পেঁয়াজ ভেজে নিন। তাতে মাটন কিমা ভালো করে কষিয়ে নিন। অল্প জল দিয়ে সেদ্ধ করে একটি পুর বানিয়ে নিতে হবে। এরপর রসুনের কোয়া ১ চামচ মাখনে ভালো করে ভেজে নিন। চামচ এর সাহায্যে তা চেপে একটি পেস্ট বানিয়ে নিন। তাতে বাকি মাখন ও ধনেপাতা কুচি মিশিয়ে গার্লিক বাটার বানিয়ে নিন। ব্রেডের উপর এই পেস্ট মাখিয়ে নিন। অন্য একটি ব্রেডে রান্না করে রাখা মাটন কিমা দিন। উপর থেকে গার্লিক বাটার মাখানো ব্রেড দিয়ে চাপা দিন। স্যান্ডউইচের শেপে কেটে পরিবেশন করুন।

গ্রিলড মোমো স্যান্ডউইচ

উপকরণ: ৪ পিস স্লাইস পাউরুটি, ৪ পিস মোমো, ২ চামচ মেয়োনিস, ২চা চামচ টম্যাটো স্যস, ১ কিউব চিজ, ২-৩ চামচ মাখন, অরেগ্যানো ও চিলি ফ্লেক্স। মোমো বানানোর জন্যে:  কাপ গাজর কুচি ও বাঁধাকপি কুচি,  কাপ ময়দা মাখা, স্বাদমতো নুন ও  চামচ গোলমরিচ গুঁড়ো, ২ চা চামচ রিফাইনড অয়েল। 

প্রণালী: প্রথমে ২ চামচ তেল গরম করে নিন। তাতে গাজর ও কপি যোগ করুন। নুন-গোলমরিচ গুঁড়ো সহ ২-৩ মিনিট তা ভেজে নিন। তারপর ময়দা মাখা থেকে ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। তার ভিতর গাজর ও কপির পুর ভরে মোমোর আকারে গড়ে নিন। সেটা ৪-৫ মিনিট স্টিমারে বসিয়ে ভাপিয়ে নিলেই  মোমো রেডি। এবার স্যান্ডউইচ বানানোর জন্যে প্রথমে মেয়োনিজ ও টম্যাটো স্যস ভালো করে মিশিয়ে নিন। তা পাউরুটির একপাশে ভালোভাবে মাখান। মাখানো হলে আগে থেকে করে রাখা দুটো করে মোমো পাউরুটির উপর সাজিয়ে রাখুন। উপর থেকে চিজ, অরেগ্যানো ও চিলি ফ্লেক্স দিয়ে আর একটি পাউরুটি চাপা দিয়ে দিন। একইভাবে বাকি স্যান্ডউইচগুলোও বানিয়ে নিতে হবে। এরপর স্যান্ডউইচ মেকার প্রিহিট করে স্যান্ডউইচ গ্রিল করে নিন। তার উপর থেকে মাখন গলিয়ে ব্রাশ করে নিলেই রেডি গ্রিলড মোমো স্যান্ডউইচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ