নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালির তিনটি খুন সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে শেখ শাহজাহান। সেই মামলায় আদালত প্রশ্ন তুলেছে, তদন্তকারী সংস্থা বদলের আবেদন জানানো হলেও মামলায় কেন শেখ শাহজাহানকে পক্ষভুক্ত করা হল না? এছাড়াও চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ পরার দু’বছর পর কেন মামলা করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। আজ মূল মামলাকারীকে আদালতের এই প্রশ্নের জবাব দিতে হবে।



