Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

নতুন দায়িত্বে সন্দীপ নন্দী

অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের গোলকিপার কোচ নিযুক্ত হলেন সন্দীপ নন্দী। আগামী ১৫ নভেম্বর ব্যাঙ্ককে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

নতুন দায়িত্বে সন্দীপ নন্দী
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের গোলকিপার কোচ নিযুক্ত হলেন সন্দীপ নন্দী। আগামী ১৫ নভেম্বর ব্যাঙ্ককে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তার আগে শনিবার শিবির শুরু হল কলকাতায়। কোচ নৌশাদ মুসার সঙ্গেই ক্যাম্পে যোগ দিচ্ছেন সন্দীপ।

Advertisement

চলতি মরশুমে ইস্ট বেঙ্গলের গোলকিপার কোচ নিযুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু সুপার কাপের আগেই তাল কাটে। কোচ অস্কার ব্রুজোঁর দুর্ব্যবহারে গোয়া থেকে কলকাতায় ফিরে আসেন প্রাক্তন জাতীয় গোলরক্ষক। এমন পরিস্থিতিতে গোলকিপার কোচ হিসাবে সন্দীপের ভবিষ্যৎ নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। শেষ পর্যন্ত জাতীয় দলে ডাক পেলেন বঙ্গসন্তান। এর আগেও যুব দলের সঙ্গে যুক্ত ছিলেন সন্দীপ।

Advertisement
সম্পর্কিত সংবাদ