Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নজরদারির অভাব, দিনেও চলছে তিস্তা থেকে দেদারে বালি পাচার

পাশাপাশি ভাঙনের ফলে আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে

নজরদারির অভাব, দিনেও চলছে তিস্তা থেকে দেদারে বালি পাচার
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিবাড়ি: ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নজরদারির অভাবে হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের বেলতলির তিস্তা নদী থেকে ট্রাক্টরের ট্রলিতে করে চলছে বালি পাচার। স্থানীয়দের অভিযোগ, দিনের আলোতেই প্রকাশ্যে এই কারবার চললেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। এতে সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে। পাশাপাশি ভাঙনের ফলে আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। 

Advertisement

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিবছর বর্ষার পরপর নদীর জল কমতেই বালি মাফিয়ারা সক্রিয় হয়ে ওঠে। রাতের পাশাপাশি দিনেরবেলাতেও ছোট পণ্যবাহী গাড়ি, ট্রাক্টরে করে বালি লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। দিনভরই গ্রামের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করায় ধুলো উড়ছে। গ্রামবাসীদের অভিযোগ, সবকিছু জেনেও চুপ করে আছে ভূমিদপ্তর। অতীতে অভিযোগ জানানো হলেও দপ্তরের তরফে তেমন কোনও কঠিন পদক্ষেপ নেওয়া হয়নি। 
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিঠুন রায়, বিধু রায় বলেন, নদীবক্ষ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে দিনেরপর দিন চলছে এমন বেআইনি কারবার। প্রতিবাদ করলে আমাদের বালি মাফিয়াদের রোষের মুখে পড়তে হয়। বালি তোলার ফলে নদীবক্ষে যত্রতত্র বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নদীতে কেউ স্নান করতে নামলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত তিন মাসে ৪ নম্বর স্পারে নদীর ভাঙন হয়েছে। নদী থেকে বালি তোলা বন্ধ না হলে আগামী দিনে একেএকে সবক’টি স্পারই ভেঙে যেতে পারে। আমরা চাই দ্রুত তিস্তা নদী থেকে এভাবে বালি তোলা বন্ধ হোক। 
হলদিবাড়ির রাজস্ব আধিকারিক অভিজিৎ সাহা জানান, মাঝেমধ্যেই অভিযান চলছে। আইনি ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ