Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে একাধিক রাস্তার ধারেই পড়ে রয়েছে বালি-পাথর, ঘটে চলেছে দুর্ঘটনা

বারাকপুর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ধারে পড়ে রয়েছে বালি, পাথর। এজন্য মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে, সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি মানুষকে।

বারাকপুরে একাধিক রাস্তার ধারেই পড়ে  রয়েছে বালি-পাথর, ঘটে চলেছে দুর্ঘটনা
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ধারে পড়ে রয়েছে বালি, পাথর। এজন্য মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে, সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি মানুষকে। বিশেষ করে ওল্ড ক্যালকাটা রোড, সেন্ট্রাল রোডের বিভিন্ন জায়গায় নির্মাণ সামগ্রী পড়ে থাকছে। 

Advertisement

ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনও লাভ হচ্ছে না। বারাকপুর স্টেশন থেকে ওল্ড ক্যালকাটা রোড ধরে একটু এগতেই দেখা গেল, একাধিক জায়গায় বালি পড়ে আছে। এজন্য রাস্তা ছোট হয়ে যাচ্ছে, গাড়ি চলাচলেও খুব অসুবিধা হচ্ছে। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। অটো বা অন্য গাড়িকে রীতিমতো বালি বাঁচিয়ে চলতে হচ্ছে।
সেন্ট্রাল রোডের বাসিন্দা সুমিত মুখোপাধ্যায় বলেন, এইভাবে বালি পড়ে থাকার জন্য আমাদের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। একটু জোরে বাইক নিয়ে গেলেই অনেকে উল্টে পড়ে যাচ্ছেন। বহুতল তৈরি হলে তার সামনে এই ইমারতি সামগ্রী বেশ কয়েকদিন ধরে পড়ে থাকে।
এ ব্যাপারে পুরসভার চেয়ারম্যান উত্তম দাস জানান, আমরা অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেই। বহুতল বা বাড়ি তৈরির সময়ে অনেকেই রাস্তার পাশে বালি বা অন্য নির্মাণ সামগ্রী রাখছেন। এগুলি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য আমরা তাঁদের বলি। বেশিদিন ফেলে রাখলে পুরসভার পক্ষ থেকে ব্যবস্থাও নেওয়া হয়। রাস্তায় ফেলে রাখা ইমারতি সামগ্রী পুরসভা তুলে নিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ