Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সানিয়ার বিচ্ছেদ

বিচ্ছেদের পথে হাঁটলেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। প্রখ্যাত সেতাবাদক ঋষভ শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে এবার তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রি।

সানিয়ার বিচ্ছেদ
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিচ্ছেদের পথে হাঁটলেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। প্রখ্যাত সেতাবাদক ঋষভ শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে এবার তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ২০২৫ সালে একটি অনুষ্ঠানে তাঁদের প্রথম দেখা। সেখান থেকে বন্ধুত্ব... ধীরে ধীরে প্রেম। তবে সম্পর্কের বয়স এক বছর পেরনোর আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তাঁরা। বেশ কয়েকদিন আগেই তাঁদের বিচ্ছেদ হয়েছে। এমনকী, সমাজমাধ্যমে একে অপরকে আনফলোও করেছেন দুই শিল্পী। তবে কেন আচমকা এই সিদ্ধান্ত? শোনা যাচ্ছে, অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ঋষভ। সে কারণেই নাকি ঋষভের সঙ্গে বিচ্ছেদ সানিয়ার। তবে এ প্রসঙ্গে কেউই মুখ খোলেননি। আপাতত দু’জনেই কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান। সানিয়া এই মুহূর্তে আগামী ছবির প্রচার করছেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ