Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

৬০০ জার্মান সমর্থকের স্টেডিয়ামে যাওয়ার খরচ বহন করবেন সানেরা

জার্মান ফুটবলাররা ৬০০ সমর্থকের স্টেডিয়ামে যাওয়ার খরচ বহন করবেন। খরচের কারণে অনেক ফুটবলপ্রেমী যেতে পারছেন না। বিস্তারিত পড়ুন।

৬০০ জার্মান সমর্থকের স্টেডিয়ামে যাওয়ার খরচ বহন করবেন সানেরা
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হিউস্টন: ২০২৬ শুধু ফুটবলের নয়, খরচেরও বিশ্বকাপ। ম্যাচের টিকিট হোক বা প্লেনের, অথবা হোটেল ভাড়া— সবেতেই ডলারের অংক আকাশ ছোঁয়ার উপক্রম। যেমন, নিউ ইয়র্কের পেন স্টেশন থেকে মেটলাইফ স্টেডিয়ামের ট্রেন ভাড়া আগে ছিল ১২.৯ ডলার। কিন্তু বিশ্বকাপে সেটাই বেড়ে হয়েছে ৯৮ ডলার। তাই ইচ্ছা থাকলেও খরচের কারণে অনেক ফুটবলপ্রেমীই বিশ্বকাপে যেতে পারছেন না। তবে এমন পরিস্থিতিতে দেশের ফুটবলপ অনুরাগীদের পাশে দাড়িয়েছেন জার্মান ফুটবলাররা। গ্রুপ ই’তে ইকুয়েডরের বিরুদ্ধে জার্মানির ম্যাচে ৬০০ সমর্থকের বিনামূল্যে স্টেডিয়ামে যাওয়ার ব্যবস্থা করতে চলেছেন কাই হাভার্ট, লেরয় সানে, কিমিচরা। শুক্রবার জার্মান ফেডারশনের পক্ষ থেকেই খবরটি জানানো হয়েছে। অবশ্য ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে সমর্থকদের বিনামূল্যেই স্টেডিয়ামে নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। আমেরিকাতেও সেটা হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৩ সালে কর্তৃপক্ষ ঠিক করে, স্টেডিয়ামে আসার জন্য সমর্থকদের নিজেদের গ্যাঁটের কড়ি খরচ করতে হবে। 

Advertisement

ম্যাচের টিকিট মূল্যও আকাশছোঁয়া। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে টিকিটের মূল্য ছিল ১ হাজার ৬০৪ ডলার। ২০২৬ সালে সেটা বেড়ে হয়েছে ৩২ হাজার ৯৭০ ডলার। এক ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর, শুধু বিশ্বকাপের বছরেই ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আয় হবে প্রায় ৯ বিলিয়ন ডলার। প্যারিস গেমস থেকে আয় হয়েছিল ৫.২৪ বিলিয়ন ডলার।

Advertisement
সম্পর্কিত সংবাদ