Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ফের মন জিতলেন সামুরাই সমর্থকরা

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারি পরিষ্কারের কাজে নেমে পড়েন তাঁরা।

ফের মন জিতলেন সামুরাই সমর্থকরা
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আর্লিংটন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে লড়াকু ফুটবলে নজর কেড়েছে জাপান। দু’বার পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়েছে তারা। ২-২ ড্র সেই লড়াকু মানসিকতারই প্রতিফলন। ফুটবলারদের মতো মাঠের বাইরে মন জিতলেন সামুরাই সমর্থকরাও। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারি পরিষ্কারের কাজে নেমে পড়েন তাঁরা। ডালাসে তাঁদের এই জঞ্জাল সাফাইয়ের প্রশংসায় ফিফাও। সেই ফুটেজ নেটদুনিয়ায় পোস্ট করেছে তারা। উল্লেখ্য, এটাই প্রথম নয়। অতীতে, ফিফা বিশ্বকাপ এবং ওলিম্পিক গেমসের আসরেও গ্যালারি পরিষ্কার করতে দেখা গিয়েছে জাপানের ক্রীড়াপ্রেমীদের। যার শুরুটা হয়েছিল ফ্রান্সে ১৯৯৮ সালের বিশ্বকাপ থেকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ