Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাগ করে বাড়িছাড়া, বিহার থেকে উদ্ধার সল্টলেকের কিশোরী

মোবাইল নম্বরে রিচার্জ করা নিয়ে দিদির সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল বোনের। তারপর কাউকে কিছু না জানিয়ে সটান বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বোন।

রাগ করে বাড়িছাড়া, বিহার থেকে উদ্ধার সল্টলেকের কিশোরী
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মোবাইল নম্বরে রিচার্জ করা নিয়ে দিদির সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল বোনের। তারপর কাউকে কিছু না জানিয়ে সটান বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বোন। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিসের হস্তক্ষেপে অবশেষে বিহার থেকে উদ্ধার করা হল সল্টলেকের ওই কিশোরীকে। বুধবার রাতে বিহারের কিষাণগঞ্জ এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ওই কিশোরী যার আশ্রয়ে উঠেছিল, সেই যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ ইমতিয়াজ আলম। বাড়ি উত্তর দিনাজপুরের ভগবানপুর এলাকায়। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, কিশোরীর বয়স ১৭ বছর। সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকাতেই বাড়ি। রবিবার দিদির সঙ্গে তার ঝগড়া হয়। ওইদিন বিকেল ৩টে নাগাদ সে বাড়ি থেকে চলে যায়। সোমবার তার বাবা থানার দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিস জানতে পারে, জনৈক মহম্মদ ইমতিয়াজ আলমের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছে ওই কিশোরী। তারপর টাওয়ার লোকেশন ধরে পুলিস কিষাণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে এবং কিশোরীকে উদ্ধার করে। এদিকে, সল্টলেকের একাদশ শ্রেণির আরও এক ছাত্রী মঙ্গলবার নিখোঁজ হয়েছে। ওই দিন সে স্কুলে গেলেও আর বাড়ি ফেরেনি। বুধবার বিধাননগর দক্ষিণ থানায় নিখোঁজের অভিযোগ হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ