Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

সলমনের আইনি নোটিস

দু’দশক আগের কৃষ্ণসার হরিণ হত্যামামলা এখনও তাড়া করে বেড়াচ্ছে সলমন খানকে। ১৯৯৮ সালের সেই ঘটনা ও তার পরবর্তী ঘটনাবলির প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লেগ্যাসি’ ছবিটি।

সলমনের আইনি নোটিস
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দু’দশক আগের কৃষ্ণসার হরিণ হত্যামামলা এখনও তাড়া করে বেড়াচ্ছে সলমন খানকে। ১৯৯৮ সালের সেই ঘটনা ও তার পরবর্তী ঘটনাবলির প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লেগ্যাসি’ ছবিটি। তা ঘিরেই নতুন বিতর্ক। এবার এই ছবি বন্ধের জন্য নোটিস পাঠালেন সলমনের আইনজীবী দল। ছবির নির্মাতাদের কাছে আইনি নোটিস পাঠিয়ে ছবির প্রচার ও মুক্তি স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। সলমনের আইনজীবীর দাবি, ছবিটি অভিনেতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। পাশাপাশি এই মামলা এখনও বিচারাধীন। ফলে সেই মামলা প্রভাবিত হতে পারে বলেও দাবি করেছেন তিনি। সলমনের আইনজীবীর তরফে বলা হয়েছে, সলমন তাঁর নাম ব্যবহার করার অনুমতি দেননি। উল্লেখ্য, এই ছবিটি প্রযোজনা করেছেন প্রযোজক অমিত জনি। আইনি নোটিস প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কোনো ব্যক্তিকে অপমান করার উদ্দেশ্যে ছবি বানাননি তাঁরা। বরং বহুচর্চিত একটি ঘটনাকে সিনেমার ভাষায় তুলে ধরেছেন। তিনি এই সিনেমার প্রচার বন্ধ করবেন না বলেই সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছেন প্রযোজক। এবার পালটা সলমন কী চাল দেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ