• করিনা কাপুর খান ও সইফ আলি খান ভ্রমণপিপাষু। সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন তাঁরা। ফের ছুটির মেজাজে দম্পতি। বৃহস্পতিবার দুই ছেলে জাহাঙ্গির ও তৈমুরকে নিয়ে ভ্যাকেশনে গিয়েছেন দম্পতি। মুম্বই এয়ারপোর্টে সপরিবারে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা। গত বছরের শুরুতে হামলার মুখে পড়েছিলেন সইফ। তাঁর মুম্বইয়ের বাড়িতে ঢুকে ছুরির কোপ বসায় এক দুষ্কৃতী। সেই আতঙ্ক কাটাতে সময় লেগেছে পতৌদি পরিবারের। করিনা বছরের শেষদিকে জানিয়েছিলেন, ওই ঘটনার কথা ভুলতে পারেননি তিনি। তবে ধীরে ধীরে কাজে ফিরেছেন তাঁরা। দু’জনেই ব্যস্ত পরের ছবির কাজে। এর মাঝে সাময়িক বিরতি পেতেই ঘুরতে গেলেন তাঁরা। কোথায় গিয়েছেন? না, অবশ্য খোলসা করেননি দম্পতি। মনে করা হচ্ছে, শীঘ্রই সমাজমাধ্যমে ছবি পোস্ট করবেন করিনা।



